শিরোনাম

রাজবাড়ী, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ পাটের বহুমুখী ব্যবহারের উৎকর্ষতা নিয়ে ৫ দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে।
বাংলাদেশ জুট মিল এসোসিয়েশন ও বিজনেস প্রমোশন কাউন্সিলের আয়োজনে রোববার সকাল ১০টায় জেলা সদরের উড়াকান্ডা গোল্ডেন জুট প্রডাক্টের হলরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা পারভিন এ কর্মশালার উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোল্ডেন জুট প্রডাক্টের স্বত্বাধিকারী আ. হাকিম, সাবেক সচিব বাবুল চন্দ্র দে এবং মিলের জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম।
কর্মশালায় পাটের বহুমুখী ব্যবহার, পাটের পণ্য উৎপাদনের কৌশল, পণ্যের ডিজাইন, ডাইং, কাটিং, সেলাই (সিইউং) এবং বিপণন পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
৩০ জন কর্মজীবী সদস্যসহ নারী-পুরুষ এ কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
পাট ছাড়াও অন্যান্য পণ্যের কাঁচামালের ব্যবহার বিশেষ করে হোগলা পাতা, গোলপাতা, কচুরিপানা ও খড়সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদনে বিষয়ে আলোচনা করা হয়।