শিরোনাম

টাঙ্গাইল, ১৯ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অপচয় রোধে ‘ফুয়েল কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার দুপুরে জেলার নাগরপুর উপজেলায় এ কার্যক্রম উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন।
এ সময় নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সরকার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন জানান, জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত এবং অনিয়ম রোধ করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। বর্তমানে অনলাইনে ফুয়েল কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। যারা এখনো আবেদন করেননি, তাদের দ্রুত আবেদন সম্পন্ন করে কার্ড সংগ্রহের জন্য তিনি অনুরোধ জানান।