বাসস
  ১৯ এপ্রিল ২০২৬, ১৬:০৭

রাজবাড়ীতে  জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ছবি: বাসস

রাজবাড়ী, ১৯ এপ্রিল, ২০২৬ (বাসস) :জেলায় জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ  রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে এই  সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জেলা  সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.  মোহাম্মদ শহিদুল ইসলাম,  সমাজ সেবার উপপরিচালক, আবু সালেহ মো. আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আজমির হোসেন, প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  তারিফ উল হাসান।

সভায় জেলা সিভিল সার্জন জানান, আগামীকাল সোমবার থেকে হাম-রুবেলার  টিকাদান কার্যক্রম শুরু হবে।

জেলা প্রশাসক  সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে তাদের সমস্যার কথা শোনেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে অনুরোধ জানান।