বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ২১:০৭

সাতক্ষীরায় আইনগত অধিকার বিষয়ে কর্মশালা 

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের ‘আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসতেনতা সৃষ্টি প্রকল্প’ এর আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ‘আইন প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসতেনতা সৃষ্টি প্রকল্প’ এর প্রকল্প পরিচালক (যুগ্ম- সচিব) জিএম আতিকুর রহমান জামালী।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মো. রাজীব হাসান। 

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব মুহ. জাকির হোসেন, যুগ্ম-সচিব মো. মাহবুবুর রহমান, উপ-সচিব ড. খালেদা পারভিন, উপ-সচিব মোহাম্মদ আব্দুল হালিম, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিথুন সরকার প্রমুখ। 

এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক (যুগ্ম- সচিব) জিএম আতিকুর রহমান জামালী।