বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ২০:০৪

রাঙ্গামাটিতে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি 

রাঙ্গামাটি, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার বরকল উপজেলায় আজ অভিযানকালে অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ শনিবার দুপুরে বরকল উপজেলার ছোট হরিণা বাজার চেকপোষ্টের সামনে ভাসমান নৌকা তল্লাশী করে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করে বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। 

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বরকল উপজেলার ছোট হরিণা বাজার চেকপোষ্টের সামনে ভাসমান নৌকা তল্লাশী করে অবৈধ সেগুন কাঠ জব্দ করে বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)। জব্দকৃত সেগুন কাঠের পরিমাণ ৩৩ ঘনফুট, যার আনুমানিক মূল্য একলাখ ৩৩ হাজার  টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।