বাসস
  ১৮ এপ্রিল ২০২৬, ১৯:৩১

সুনামগঞ্জে বোরো ধান কর্তন উৎসব 

ছবি : বাসস

সুনামগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস) জেলার শান্তিগঞ্জ উপজেলায় আজ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান কর্তন উৎসব শুরু হয়েছে। 

আজ শনিবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বড় হাওরে এ উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। 

এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন, ফারুক আহমদ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র পরিদর্শন ও সেলাই মেশিন বিতরণ করেন তিনি। 

এরআগে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ শনিবার সকালে দরগাপাশা মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।