শিরোনাম

সাতক্ষীরা, ১৮ এপ্রিল ২০২৬ (বাসস): জেলা সদরে আজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) -এর অভিযানকালে ২ হাজার ৫২০ পিস ইয়াবাসহ ইয়াসিন আরাফাত নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শনিবার ভোররাতে শহরের পলাশপোল মধুমোল্লারডাঙ্গী এলাকা থেকে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।
আটকৃত ইয়াসিন আরাফাত (২৭) সাতক্ষীরা জেলা শহরের পলাশপোল মধুমোল্লারডাঙ্গী এলাকার বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, ইয়াসিন আরাফাত দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমোল্লারডাঙ্গী সহ বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা করে আসছিলো। তাকে গ্রেপ্তারের জন্য বেশ কিছুদিন ধরেই তৎপরতা চালাচ্ছিল র্যাব। একপর্যায়ে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত শনিবার ভোররাতে ইয়াসিন আরাফাতকে শহরের পলাশপোল মধুমোল্লারডাঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুইহাজার ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, আটককৃত ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।