শিরোনাম

মাদারীপুর, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে আজ সকালে মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহাসচিব খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ পলি এবং দৈনিক বাংলাদেশ পোস্টের প্রধান প্রতিবেদক আহম্মদ উল্লাহ।
জেলায় কর্মরত ২৫ জন সাংবাদিক এ কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মানবাধিকার সাংবাদিকতার বিভিন্ন দিক, নৈতিকতা ও দায়িত্বশীল রিপোর্টিং বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও জাতিসংঘ মানবাধিকার সনদ ১৯৪৮, জাতিসংঘ নারী অধিকার সনদ এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকরা এসব সনদের মূল বিষয়বস্তু, বাস্তব প্রয়োগ এবং সাংবাদিকতায় এর গুরুত্ব তুলে ধরেন।