বাসস
  ১৭ এপ্রিল ২০২৬, ১৪:৫২

রাজবাড়ীতে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ছবি : বাসস

রাজবাড়ী, ১৭, এপ্রিল, ২০২৬ (বাসস): জেলায় জেলা প্রশাসনের আয়োজিত তিন দিনব্যাপী বৈশাখী মেলার শেষ দিনে লোকজ সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর বীরমুক্তিযোদ্ধা শহীদ খুশী রেলওয়ে মাঠে এই সাংস্কৃতিক  অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভিন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, লোকজ সংগঠনের জেলা জাসাসের সভাপতি মো. নাসিরু উদ্দিন।   

এতে ‘পদ্মা সংস্কৃতি সংগঠন’ একক সঙ্গীত পরিবেশন করে, ‘প্রত্যাশা সংস্কৃতি সংগঠন’ পুঁথি পাঠে অংশ নেয়,অজপাড়াগাঁয়ের ‘বাউল কুঞ্জ’ সংগঠন দ্বৈত বাউল গান পরিবেশন করে, ‘পঞ্চ ভাস্কর’ সংগঠন পল্লীগীতি, ভাওয়াইয়া, গান গেয়ে গানের  মূর্ছনা সৃষ্টি করে। অজপারাগায়ের বিভিন্ন এলাকা  থেকে উঠে  আসা ১০টি লোকজ সংগঠনের শিল্পীরা তাদের প্রাণবন্ত  লোকজ সংস্কৃতি গান,  জাদু , সার্কাস দর্শকদের হৃদয়  আকৃষ্ট করে তোলে।

জেলা প্রশাসক তার বক্তব্য বলেন,  আমাদের  লোকজ সংস্কৃতি অন্যান্য দেশের  চেয়ে  অনেক সমৃদ্ধ।তিনি বলেন, আমাদের সরকার সংস্কৃতি চর্চাকে দেশের গ্রাম-গঞ্জ পর্যন্ত ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সংস্কৃতি  মন্ত্রণালয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চা উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে লোকজ সংগঠন গুলোর দলীয় নৃত্য, সমবেত ও একক সংগীত পরিবেশনা এবং কবিতা আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক উপস্থাপনা দর্শকদেরকে ভীষণ আনন্দ দেয়।