শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার লৌহজংয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যেগে গতকাল বৃহস্পতিবার লৌহজং উপজেলা পরিষদ প্রাঙ্গণে সার ও বীজ বিতরণীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম , সহকারি কমিশনার ( ভূমি ) মো. এরফানুর রহমান , উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম হোসেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. হাবিবুর রহমান বাসসকে জানান, ১০টি ইউনিয়নের ৪ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রত্যেককে ৫ কেজি করে আউশ ধান বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।