শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার টঙ্গীবাড়ীতে বজ্রপাতে ২ যুবক নিহত হয়েছে। নিহতরা হচ্ছে- রিজন ঢালী (২০) এবং আরাফাত খান (২২)।
নিহত রিজন ঢালী টঙ্গীবাড়ী উপজেলার ফজুশাহ এলাকার মমিন ঢালীর পুত্র এবং আরাফাত খাঁন দিঘীরপাড় এলাকার জসিম খাঁনের পুত্র।
পুলিশ জানায়, আজ বিকেল ৩টায় রিজন ঢালী কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। প্রায় একই সময় দিঘীরপাড় এলাকায় বাড়ী ফেরার পথে আরাফাত খাঁন বজ্রপাতে গুরুতর আহত হয়। মারাতœক আহত অবস্থায় তাদের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ডাবলু বাসস’কে জানান বজ্রপাতে নিহতদের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।