শিরোনাম

সুনামগঞ্জ, ১৬ এপ্রিল ২০২৬ (বাসস) : হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জেলার ১২ টি উপজেলায় ৩ লাখ ৪৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে।
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সুনামগঞ্জ ইপিআই ভবনের সম্মেলন কক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে সন্তানদের নিয়ে এসে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, প্রভাষক মোহাম্মদ আলী, হাওর, নদী রক্ষা আন্দোলনের আহ্বায়ক ওবায়দুল হক মিলন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মমতাজুল হাসান আবেদ ও স্বাস্থ্য কর্মকর্তারা।