বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৭:৫৬

সাংবাদিক বোরহান উদ্দিনের বাবার ইন্তেকাল

সাংবাদিক বোরহান উদ্দিনের বাবা এবিএম আতহার আলী। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকা মেইল-এর চিফ রিপোর্টার বোরহান উদ্দিনের বাবা এবিএম আতহার আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা আতহার আলী তিন দিন ধরে হাসপাতালটিতে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি স্ত্রী, ছয় ছেলে, দুই মেয়ে নাতি-নাতনি, অসংখ্য ছাত্র, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, আতহার আলী মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক। তিনি মির্জাগঞ্জ উপজেলার সাবেক নিকাহ রেজিস্ট্রার।