শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে আজ মারুফ ট্রের্ডাস এবং সুরক্ষা ফার্মেসীর মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শ্রীনগর উপজেলার কলেজ গেইট এলাকায় এবং বালাশুর চৌরাস্তা এলাকায় বাজার মনিটরিং করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত সরকার নির্ধারিত মুল্যের চেয়ে অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মারুফ ট্রেডার্সের মালিক শাহীন ফকিরকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে ফর্মেসীর মালিক আল আমিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের না করার নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা।