বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৬:৩৪

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৬

রাজশাহী, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): রাজশাহী মহানগরীর পবা, রাজপাড়া, কর্ণহার ও কাটাখালী থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল বুধবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। এতে ৩ কেজি গাঁজা, সাড়ে ৭ গ্রাম হেরোইন এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,পবা থানার দক্ষিণ পিল্লাপাড়া গ্রামের মো. আশরাফুল আলম (৩০) ও মো. মেরাজ উদ্দিন (৫১), রাজপাড়া থানার লক্ষীপুর বাগানপাড়া গ্রামের মেহেদী হাসান ওরফে মনা (২৫), কর্ণহার থানার সরিষাকুড়ি গ্রামের মো. বিপ্লব (৩২), গোদাগাড়ী থানার মো. নাসির হোসেন (২৮) এবং কাটাখালী থানার মো. আশিক আলী (২৮)।

আজ বৃহস্পতিবার দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।