বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৫০

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আপেল, সম্পাদক বাবু

আব্দুল মোতালেব আপেল, এহসানুল হক খসরু ও শাহাদাৎ হোসাইন বাবু। ফাইল ছবি

নোয়াখালী, ১৬ এপ্রিল,২০২৬ (বাসস):নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (নোইউজে)-এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

এতে ডেইলি বাংলাদেশ ডায়েরী পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোতালেব আপেলকে সভাপতি এবং দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাৎ হোসাইন বাবুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রেসক্লাব মিলনায়তনে জেলার কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি এহসানুল হক খসরু। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সচিত্র নোয়াখালীর সম্পাদক আমিরুল ইসলাম হারুন এবং আজকের প্রভাতের জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন।যুগ্ম সাধারণ সম্পাদক (১ম) হিসেবে রয়েছেন আমার সংবাদের জেলা প্রতিনিধি ইমাম উদ্দিন আজাদ।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি আব্দুল মোতালেব আপেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুসহ অন্যান্য সদস্যরা দেশ ও জনগণের স্বার্থে এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।