বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

শরীয়তপুরে মাদকবিরোধী সমাবেশ ও ক্যাম্পেইন 

ছবি : বাসস

শরীয়তপুর, ১৬ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার ডামুড্যা উপজেলায় আজ মাদকবিরোধী সমাবেশ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় ডামুড্যা বাজার বণিক সমিতি মাঠে 'পদ্মার হাওয়ায় শপথ করি, মাদকমুক্ত জীবন গড়ি' প্রতিপাদ্যে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ূবীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। 

এ সময় জেলা প্রশাসক বলেন, মাদক নির্মূল কার্য নুতন কিছু নয়। এটা চলমান প্রক্রিয়া। এরপরেও আমরা নুতন করে শরীয়তপুরেকে মাদকমুক্ত করার কার্যক্রম হাতে নিয়েছি। মাদক গ্রহণকারীরা সমাজ, সংসার ও ব্যক্তিগত জীবনকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। মাদক ব্যবসায়ীরা সমাজের শত্রু। এসময় তিনি মাদক নির্মূলে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হাওলাদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ডামুড্যা পৌর বিএনপি'র আহ্বায়ক আলমগীর হোসেন মাদবর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাউন্সিলের সভাপতি নূরুল ইসলাম, উপজেলা বিএনপি'র আহ্বায়ক কমিটি সদস্য উজ্জ্বল সিকদার, ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক, সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবদুল আরেফীন।