শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা গ্রামের মো. শেকানুল ইসলাম সেলিমের পুত্র মো. মেহেদী হাসান এবং টংগিবাড়ী উপজেলার নেত্রবাড়ী এলাকার সিরাজ বেপারীর পুত্র মো. সাইদুর বেপারী।
মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৮টায় টংগিবাড়ী থানাধীন আউটশাহী এলাকায় বাইতুল করিম জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১ কেজি গাঁজাসহ মো. মেহেদী হাসান এবং মো. সাইদুর বেপারীকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. ইসতিয়াক আশফাক রাসেল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টংগিবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।