বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ২০:০৩

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল মজুত ও বিক্রি বন্ধের দায়ে জরিমানা

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১৫ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার গোমস্তাপুর উপজেলায় আজ মজুদ থাকা সত্ত্বেও জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’ নামের একটি পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেলে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড় দাদপুর এলাকার অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী জানান, সেবা প্রদানে অবহেলা, কৃত্রিম সংকট তৈরি এবং তিনহাজার ২৬৯ লিটার জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ‘মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন’ নামের পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।