শিরোনাম

সাতক্ষীরা, ১৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলায় আজ প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা এবং সন্তানদের উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বরাদ্দকৃত আর্থিক সহায়তার ১১ লাখ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তর, খুলনার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।
খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নের পরিচালক মো. হাফেজ আহাম্মাদ মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক এস.এম ফারুক আহমেদ ও সহকারী পরিচালক অসিম কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তালিকাভুক্ত ২৭ জন শ্রমিকের মধ্যে মোট ১১ লাখ ৯৫ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়।