বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৭:১৫

পটুয়াখালীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ

ছবি : বাসস

পটুয়াখালী, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার দশমিনা উপজেলায় আজ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার ২৪০ জন শিক্ষার্থীর মধ্যে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নজির আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. বিলীয়ার রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক ও খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো রফিকুল ইসলাম, মাদ্রাসা সমিতির সভাপতি ও আদুমপুর মাদ্রাসার সুপার মাওলানা নেছার উদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে দশমিনা উপজেলার ২০টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক এবং ১১ টি মাদ্রাসার প্রায় ২৪০ জন শিক্ষার্থীর মধ্যে এসব স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।