বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৭:০৩

চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ যুবক গ্রেফতার

চট্টগ্রাম (উত্তর), ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার রাউজানে পুলিশ দেশীয় তৈরি ১টি এলজি, ৩ রাউন্ড কার্তুজ ও ১টি চাকুসহ মো. দৌলত (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঘাটকূল এলাকা তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. দৌলত চৌধুরীহাট ঘাটকূল এলাকার নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মো. দৌলতের বসতঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি এবং তিন রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও ঘরের সিলিংয়ের ওপর থেকে একটি চাকু জব্দ করা হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বাসসকে বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামি মো. দৌলতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।