শিরোনাম

ভোলা, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় ইয়াবা ও গাজাসহ শেখ ফরিদ (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
আজ বুধবার দুপুরে গণমাধ্যমের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. আবুল কাশেম এ তথ্য জানান।
লে. কমান্ডার জানান, কোস্টগার্ড দক্ষিণ জোন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন কলঘাট বাজার সংলগ্ন সুদূর চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । অভিযান চলাকালীন সময় ৬৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি শেখ ফরিদকে আটক করা হয়। আটককৃত ফরিদ ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের সুদূর চর ৯ নং ওয়ার্ডের মালেক ব্যাপারীর ছেলে।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।