বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৬:১৫

ঝিনাইদহে উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডার কর্মশালা

ছবি : বাসস

ঝিনাইদহ, ১৫ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার হরিণাকুণ্ডু উপজেলায় আজ স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জল কুমার কুন্ডুু, উপজেলা সমবায় কর্মকর্তা ফরহাদ হোসেন, জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. অনুদীপা রানী প্রমুখ।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এ কর্মশালায় বক্তারা সরকারের বিভিন্ন সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর আরও বেশি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।