বাসস
  ১৫ এপ্রিল ২০২৬, ১৪:২২

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮

রাজশাহী, ১৫ এপ্রিল, ২০২৬(বাসস):রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন ও অন্যান্য মামলায় ১২ জন রয়েছেন। গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।