শিরোনাম

মানিকগঞ্জ, ১৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির অধীনে জেলায় মাসব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী নির্বাচিত ৩০ জন স্কুল শিক্ষার্থীর মাঝে আজ সনদপত্র বিতরণ করা হয়েছে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নাজমুল হাসান খান, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাতীয় ফুটবলার মোশাররফ হোসেন বাদল, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সমিতির সাবেক সদস্য আব্দুল খালেক ও মীর নাইমুর রহমান এবং ড্রাগন ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দুল আলম।
সাবেক দ্রুততম মানব মাসুদুল করিম প্রশিক্ষক হিসেবে কর্মসূচিগুলো পরিচালনা করেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, জাতীয় অ্যাথলেটিক ও ক্রীড়াবিদ বাছাইয়ের জন্য ক্রীড়া অধিদপ্তর এই প্রশিক্ষণ কর্মসূচিগুলো পরিচালনা করছে। তিনি বলেন, এটি সরকারের একটি ভালো উদ্যোগ।