শিরোনাম

নীলফামারী, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ বর্ণিল নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বাঙালী সাজ আর ঢাক-ঢোলসহ পুরোনো দিনের বিভিন্ন বাদ্যযন্ত্রের তালের উচ্ছাস ছড়িয়ে পড়ে গোটা শহরে।
শোভাযাত্রা শেষে ডিসি গার্ডেনে আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যের লোকজ মেলা উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলার পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. মনিরুজ্জামান মণ্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সেখানে দিনব্যাপী নানা কর্মসূচিত পালিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচিতে সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, শিক্ষক- শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অপরদিকে বর্ষবরণ উপলক্ষে নীলফামারী প্রেসক্লাবে ছিল দিনভর নানা আয়োজন। বাঙালি ঐতিহ্যের নানা দিক তুলে ধরে সাজানো হয় প্রেসক্লাব চত্বর।
প্রেসক্লাবের সভাপতি এবিএম মহঞ্জুরুল আলম সিয়াম- এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সাবেক সভাপতি তাহমিন হক ববী, সহ-সভাপতি ভুবন রায় নিখিল, শীষ রহমান প্রমুখ বক্তব্য রাখেন।