বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৮:৩৫

রাঙ্গামাটিতে অবৈধ সেগুনকাঠ জব্দ 

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার বরকল উপজেলায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর অভিযানকালে ২৯ ঘনফুট পরিমান অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।  

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বরকল উপজেলার ছোট হরিণা বাজার এলাকায় চেকপোস্টে এসব কাঠ জব্দ করে বিজিবি’র বরকল জোনের ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) সদস্যরা। 

বিজিবি সূত্রে জানা যায়, ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর বাজার চেক পোষ্টের সামনে সন্দেহভাজন নৌকা তল্লাশী করে ছোটহরিণা ব্যাটালিয়ন সদরের টহলদল এসব অবৈধ সেগুন কাঠ আটক করে। জব্দকৃত সেগুন কাঠের পরিমান ২৯ ঘনফুট, যার আনুমানিক বাজার মূল্য একলাখ পাঁচহাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে ১২ বিজিবি’র জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অবৈধ চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে বিজিবির নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।