বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৬

মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ছবি : বাসস

মাগুরা, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলায় আজ বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের হয়। 

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মাগুরার জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ। 

এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। 

মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, জেলার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসাইনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। 

শোভাযাত্রায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাট্য ও সাংবাদিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। মাগুরা টাউন হল ক্লাব, মাগুরা রিপোর্টার্স ইউনিটি, সুর সপ্তক ও জেলা জাসাসসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা বর্ণিল সাজে অংশ নিয়ে শোভাযাত্রাকে প্রাণবন্ত করে তোলেন।

পরে নোমানী ময়দানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য ও নাটক পরিবেশন করেন। নববর্ষ উপলক্ষে দিনব্যাপী এসব অনুষ্ঠানে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।