বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৬:৪৮

সাতক্ষীরায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন 

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলায় আজ উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের বাংলা নববর্ষের প্রথমদিন পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকাল ৮টায় কালেক্টরেট পার্ক চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। 

এরপর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সেখানে ৭দিন ব্যাপী বৈশাখী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়। 

এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার।

এ অনুষ্ঠানে সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাক (সার্বিক) বিষ্ণুপদ পাল, বিসিক-এর উপ-ব্যবস্থাপক গৌরব দাস, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শদিুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। বাঙালী সংস্কৃতির এই আনন্দঘন আয়োজনে এসময় স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

এছাড়া নববর্ষ উপলক্ষে বিকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।