বাসস
  ১৩ এপ্রিল ২০২৬, ১৬:৫২

পঞ্চগড়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

সোমবার জেলায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট। ছবি : বাসস

পঞ্চগড়, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিট।

আজ সোমবার দুপুরে পঞ্চগড় শিল্পকলা মিলনায়তনে জেলার ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।

জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের সভাপতির পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সোহেল রানা, রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের সহ-সভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু, সাধারণ সম্পাদক মাওলানা মো. মফিজ উদ্দীন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনসহ ইউনিটের সদস্যরা ।

আয়োজকরা বাসসকে জানান, পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।