শিরোনাম

সাতক্ষীরা, ১৩ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ মাটিবাহী ট্রলির ধাক্কায় ওমর ফারুক (০৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধুলিহর সানা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওমর ফারুক জেলার সদর উপজেলার ধুলিহর সানা পাড়া গ্রামের আরাফাত হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশু ওমর ফারুক তার বাড়ির সামনের সড়ক পারাপারের সময় একটি মাটি বহনকারী ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।