শিরোনাম

নাটোর, ১২ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার গুরুদাসপুর উপজেলায় আজ আবাদী জমির জলাবদ্ধতা নিরসনে এক দশমিক ২২ কিলোমিটার ভূ-গর্ভস্থ পাইপ লাইন নির্মাণ কাজ শুরু হয়েছে।
আজ রোববার গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ নির্মাণ কাজ উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।
গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ৪৭ লাখ টাকা ব্যায়ে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুরে এক দশমিক ২২ কিলোমিটার দীর্ঘ ভূ-গর্ভস্থ পাইপ লাইন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। এ পাইপ লাইন নির্মাণের ফলে তিনশ’ একর কৃষি জমির জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি আবাদী জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে।