বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৯:২৫

মুন্সীগঞ্জে অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

মুন্সীগঞ্জ, ১২ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ রোববার সদর উপজেলার মানিকপুর এবং নয়াগাঁও এলাকায় বাজার মনিটরিংকালে এ জরিমানা করেন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সূত্রে জানা যায়, রোববার সদর উপজেলার মানিকপুর এবং নয়াগাঁও এলাকায় বাজার মনিটরিং করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে আতিয়া ষ্টোরের মালিক মো. সবুজকে পাঁচহাজার টাকা এবং জোবায়ের ষ্টোরের মালিক মো. জজ মিয়াকে পাঁচহাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।