শিরোনাম

সুনামগঞ্জ, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার দেখার হাওরের ফসলরক্ষা বাঁধ, উথারিয়া ক্লোজার পরিদর্শন করলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ্যাড. নুরুল ইসলাম নুরুল ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
আজ রোববার দুপুর আড়াইটায় হাওর পরিদর্শন করেন তারা ।
সুনামগঞ্জ-৪ আসনের (সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর)-সংসদ সদস্য এ্যাড. নুরুল ইসলাম নুরুল বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে আগামীতে কৃষকদের নিয়ে পরিকল্পনা করে চাহিদা পাঠানো হবো। দেখার হাওরের কৃষকদের তিনি ধন্যবাদ জানান বাঁধ রক্ষার জন্য।
জেলা প্রশাসক বলেন, যে বাঁধটি ভেঙেছে সেটি পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধের আওতায় ছিল না। বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় বিভিন্ন স্থানে বাঁধ কাটার খবর পাওয়া গেছে। এই বাঁধের বিষয়ে কৃষকদের পক্ষ থেকে আগে থেকে কোন তথ্য জানানো হয়নি। আগে থেকে জানা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। উথারিয়া বাঁধ কেটে পানি আবারও নামানোর দাবির বিষয়ে জেলা প্রশাসক বললেন, ‘কৃষকরা সম্মিলিতভাবে মতামত দিতে হবে এই বিষয়ে। উজান-ভাটির সকলের মতামত প্রয়োজন’।