শিরোনাম

সাতক্ষীরা, ১২ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার কালিগঞ্জ উপজেলায় আজ অবৈধভাবে মজুতকৃত একহাজার দুইশ’ লিটার জ্বালানি তেল জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার দুপুরে কালিগঞ্জ উপজেলার মৌতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের বাড়ি ও গোডাউনে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকালে অবৈধভাবে মজুত করে রাখা ৬টি ব্যারেল ভর্তি একহাজার দুইশ’ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়। এ ঘটনায় মো. ফেরদাউস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেন সহ সেনা ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।