বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৬:০৮

ঝালকাঠিতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে  একজন নিহত

ঝালকাঠি,  ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায়  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হুমায়ুন কবির সাগর (৩৫) নামে একজন  নিহত হয়েছেন।

আজ রোববার দুপুর ২টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ছিলেন।

নলছিটি থানার ওসি আরিফুল ইসলাম জানান, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় মোটরসাইকেল চালক শহরের স্টেশন রোডের ব্যবসায়ী সোহেল গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।