বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৬:৪৪

শেরপুরে নববর্ষ উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি : বাসস

শেরপুর, ১২ এপ্রিল ২০২৬ (বাসস) : আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ (১৪৩৩) উপলক্ষে জেলায়  রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা শিশু একাডেমি ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ রোববার বেলা ১১ টায় জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের তত্ত্বাবধানে রূপসী বাংলার দৃশ্য, বাঙালির কৃষ্টি-কালচার ও ঐতিহ্য, লোকজ সংস্কৃতি এবং বৈশাখী মেলার চিত্র তুলে ধরা হয়।

এ সময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী রচনায় ৩টি এবং চিত্রাঙ্কনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটি গ্রুপসহ মোট ৪টি গ্রুপ এ প্রতিযোগিতায় অংশ নেয়।

বিজয়ীদেরকে  আগামী পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ডিসি উদ্যানের বিজয়ী মঞ্চে বর্ষবরণ অনুষ্ঠান শেষে পুরস্কার প্রদান করা হবে।