শিরোনাম

ফেনী, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : ফেনী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মনিরা হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) ফাতিমা সুলতানা সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এমএম জিল্লুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াৎ বিন করিম, পৌর প্রশাসক মো. নবীনেওয়াজ,অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, পিপি এ্যাড. মেজবাহ উদ্দিন খান , জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, বাস মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন, ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন,এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত,ইসলামী আন্দোলন ফেনীর সাধারন সম্পাদক মাওলানা একরামুল হক,বামদল নেতা মালেক মনসুর প্রমূখ।
জেলা প্রশাসক এসময় জেলার সার্বিক আইনশৃঙ্খলার পরিস্থিতি তুলে ধরেন।এছাড়া দিঘীর পাড় সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারী করার জন্য পৌরসভাকে নির্দেশ দেন।জ্বালানী সংকট মোকাবেলায় পেট্রোল পাম্পসমূহ কে সরকারী নিয়ম মেনে চলার নির্দেশ দেয়া হয়।
এ সময় মাদক, চোরাচালান,কিশোর গ্যাং রোধে সবার সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।