বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৬:০৭
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১৬:১১

শেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

রোববার জেলায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

শেরপুর, ১২ এপ্রিল ২০২৬ (বাসস): জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদ। এছাড়া অনলাইনে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য মো. ফাহিম চৌধুরী।

এ সময় তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

সভায় শেরপুরের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।