বাসস
  ১২ এপ্রিল ২০২৬, ১৫:৩০

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

রাজশাহী, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২১  জনকে গ্রেফতার করা হয়েছে। 

গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১১ জন রয়েছে। গ্রেফতারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।