শিরোনাম

রাজবাড়ী, ১২ এপ্রিল, ২০২৬(বাসস) : জেলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম মিয়া, জেলা সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামাল , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উচ্ছেন উছেন মে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, গাজী আহসান হাবীব, চেম্বার অব কমার্স সভাপতি ইমামুল কবির, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়,সহ ৪ উপজেলার নির্বাহী কর্মকর্তারা।
আগামী ১৪ এপ্রিল কৃষকদের মধ্যে ১০৩৬ কৃষক কার্ড জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদ হতে বিতরণ করার বিষয়টি সভায় জানানো হয়।