শিরোনাম

মেহেরপুর, ১২ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় এ সভায় সভাপতিত্ব করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন,জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শফিকুল ইসলাম সাজ্জাদ, পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা খাইরুল ইসলাম, মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমুল হুদা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, জেলা খামার বাড়ির উপ-পরিচালক সনজীব মৃধা, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রাহিম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, চেম্বার অ্যান্ড কমার্সের সদস্য আনোয়ারু হক কালু, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ- পরিচালক (অ. দা.) নাসিমা খাতুন প্রমুখ।
সভায় জেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি, জ্বালানি তেলের সমন্বয়, মাদকমুক্ত, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে রোধ এবং আত্মহত্যা প্রবণতা রোধে করণীয়সহ জেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।