শিরোনাম

জয়পুরহাট, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলায় আজ জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা প্রধান সদর উপজেলার বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
আজ শনিবার বিকালে জেলা মডেল মসজিদ- এর সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট হেনা কবীর।
এ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পাঁচবিবি উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহমেদ প্রমুখ।
এ সভায় সদর উপজেলা বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।