শিরোনাম

মাগুরা, ১১ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার শালিখা উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় পরিচালিত অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রয়, মোড়কীকরণ আইন লঙ্ঘন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে ‘মেসার্স মহামায়া ট্রেডার্স’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।