শিরোনাম

সুনামগঞ্জ, ১১ এপ্রিল ২০২৬ (বাসস) : জেলায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সুনামগঞ্জ এর আয়োজনে আজ সকাল ১০টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কনফারেন্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফৌজদারি মামলার সমস্যাসমূহ ও সম্ভাব্য সমাধান বিষয়ে নিবন্ধ উপস্থাপনা করেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিন।
বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রে সুশাসন নিশ্চিত করতে, পুলিশ-ম্যাজিস্ট্রেটের ভূমিকা রয়েছে। মানুষকে ন্যায় বিচার দেওয়ার দায়বদ্ধতা বিচারকদের। পাশাপাশি ন্যায় বিচার পাওয়ার অধিকার সব নাগরিকের। তাই সব কর্মকর্তাকেই দায়িত্ব সহকারে কাজ করতে হবে। তাহলেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উন্মুক্ত আলোচনায় অংশ নেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সিনিয়র সিভিল জজ তন্ময় কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সুনামগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক সুমন বণিক, পারিবারিক আদালতের বিচারক তাহিয়া আক্তার, সিনিয়র ম্যাজিস্ট্রেট নুরুল হক, জেল সুপার মাইন উদ্দিন ভুঁইয়া, জেলা পরিবেশে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাইমিনুল হক, সুনামগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) আহমদ উল্যা ভুঁইয়া, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এবং শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ। এছাড়াও জেলার সব থানার পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।