বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৩:২৫

ঝিনাইদহে ২টি খাল খনন উদ্বোধন

শনিবার জোড়াদহ ইউনিয়ন পরিষদ চত্বরে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি : বাসস

ঝিনাইদহ, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : জেলার হরিণাকুণ্ডুতে ২টি খালের পুনঃখনন আজ উদ্বোধন করা হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের জটার খাল ও কাপাসহাটিয়া ইউনিয়নের কেসমত ঘোড়াগাছা খাল খনন উদ্বোধন করা হয়।

শনিবার সকাল ১০টায় জোড়াদহ ইউনিয়ন পরিষদ চত্বরে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান।

অনুষ্ঠানে বিএনপি, অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। ক্ষুদ্র কৃষি ঋণ মওকুফ, কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড চালু করে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন।