শিরোনাম

ফেনী, ১০ এপ্রিল ২০২৬ (বাসস): জেলার দাগনভূঞা উপজেলায় আজ লাইসেন্স নবায়ন না থাকায় ‘ইকবাল ব্রিকস’ নামের এক ইটভাটাকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার বিকালে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলায় লাইসেন্স নবায়ন করা হয়নি- এমন ইট ভাটাগুলোতে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকালে ‘ইকবাল ব্রিকস’-এ অভিযানকালে লাইসেন্স নবায়ন না থাকায় একলাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
দাগনভূঞা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছেলেন।