শিরোনাম

রাজবাড়ী, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে জেলার হজ যাত্রীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তারিফ উল হাসান।
কর্মশালায় জেলার ৫ উপজেলার প্রায় দেড় শতাধিক হজযাত্রী অংশগ্রহণ করেন।
এতে হজ পালনের নিয়ম-কানুন, করণীয়-বর্জনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এয়ারপোর্টে আগমন, বিমানে ওঠা, নামার সময় সতর্কতা, কাবা ঘর তাওয়াফ, গাড়িতে উঠা নামায় সতর্কতা, সর্বোপরি শারীরিক সুস্থতার ব্যাপারে অত্যধিক রোদে চলা ফেরা না করা ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শেখ মো. সোহেল মোল্লা, মডেল মসজিদের খতিব আবু সাঈদ তৈয়বী, অধ্যক্ষ আবুল এরশাদ মো. সিরাজুম মনির প্রমুখ।
ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজুর রহমান বাসস’কে জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে হজ যাত্রীরা হজ পালনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে ধারণা পেয়েছেন, যা তাদের হজ পালন সহজ হবে।