বাসস
  ১০ এপ্রিল ২০২৬, ১৪:০৭

কুড়িগ্রামের রাজিবপুরে বিএনপির যৌথসভা

ছবি : বাসস

কুড়িগ্রাম, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস): জেলার  রাজিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ়করণ এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান বলেন, ‘বিএনপিকে আরও সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের দুঃসময়ে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাদের মূল্যায়নের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তুলতে হবে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। তাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হতে পারে না। তাই তৃণমূলকে সঙ্গে নিয়েই আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’

সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।